Terms & Conditions – Aidelya
এই শর্তাবলী Aidelya এর মাধ্যমে বিক্রিত সকল ডিজিটাল পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য। পূর্বের কোনো শর্ত, গ্রাহকের ব্যক্তিগত নিয়ম বা ভিন্ন কোনো সাধারণ শর্ত এই নীতিমালার সাথে সাংঘর্ষিক হলে, এই শর্তাবলীই কার্যকর বলে বিবেচিত হবে।
আমাদের নীতিমালা গ্রাহক ও প্রতিষ্ঠানের মধ্যে স্বচ্ছতা ও পারস্পরিক আস্থা বজায় রাখার উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছে। অর্ডার করার আগে অনুগ্রহ করে সম্পূর্ণ নিয়মাবলী মনোযোগ সহকারে পড়ে নিন।
প্রোডাক্ট সোর্স সংক্রান্ত ঘোষণা
Aidelya অধিকাংশ পণ্যের অফিসিয়াল মালিক বা মূল প্রস্তুতকারক নয়। আমরা বিশ্বস্ত ও যাচাইকৃত সোর্স বা অফিসিয়াল ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করে রিসেল করে থাকি।
ওয়ারেন্টি নীতিমালা
প্রতিটি প্রোডাক্টের ওয়ারেন্টি সময়সীমা ও শর্ত আলাদা হতে পারে। প্রোডাক্ট ক্রয়ের আগে অথবা ডেলিভারির সময় সংশ্লিষ্ট শর্তাবলী জানিয়ে দেওয়া হয়।
ওয়ারেন্টি প্রযোজ্য থাকলে নির্ধারিত সময়ের মধ্যে টেকনিক্যাল সমস্যার ক্ষেত্রে সহায়তা প্রদান করা হবে। তবে—
ব্যবহারকারীর ভুল ব্যবহারের কারণে সমস্যা হলে
ডিভাইসজনিত ত্রুটির কারণে সমস্যা হলে
প্রোডাক্টের নির্দিষ্ট শর্ত ভঙ্গ করলে
ওয়ারেন্টি সুবিধা বাতিল হতে পারে।
যদি কোনো প্রোডাক্টে স্পষ্টভাবে উল্লেখ থাকে যে “বিক্রয়-পরবর্তী ওয়ারেন্টি নেই”, তাহলে সেটি গ্রহণ করার পর অতিরিক্ত দাবি গ্রহণযোগ্য হবে না।
ওয়ারেন্টি সাপোর্ট প্রক্রিয়া
ওয়ারেন্টি চলাকালীন আমরা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সাপোর্ট প্রদান করে থাকি। বিশেষ পরিস্থিতিতে সাড়া দিতে কিছুটা সময় বিলম্ব হতে পারে।
প্রয়োজনে TeamViewer, AnyDesk বা Google Meet এর মাধ্যমে রিমোট সাপোর্ট দেওয়া হতে পারে।
ডিজিটাল সাবস্ক্রিপশন সার্ভিস হওয়ায় সমস্যা সমাধানে সাধারণত ৩০ মিনিট থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।
বিশেষ শর্তাবলী
প্রোডাক্ট কেনার পূর্বে সংশ্লিষ্ট নিয়ম ও ব্যবহারবিধি জেনে অর্ডার করা গ্রাহকের দায়িত্ব।
ক্রয়ের পর পূর্বঘোষিত শর্তের বাইরে কোনো অতিরিক্ত দাবি গ্রহণযোগ্য হবে না।
ডেলিভারি নীতিমালা
আমাদের ডিজিটাল পণ্যসমূহ ইমেইল, মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরবরাহ করা হয়। ডিজিটাল ডেলিভারির ক্ষেত্রে আলাদা কোনো চার্জ নেই।
ফিজিক্যাল পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য ডেলিভারি চার্জ যুক্ত হতে পারে।
ডেলিভারি সময়
অর্ডার কনফার্ম হওয়ার পর সাধারণত ১৫ মিনিট থেকে ১২ ঘণ্টার মধ্যে ডেলিভারি সম্পন্ন করা হয়। বিশেষ পরিস্থিতিতে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগতে পারে।
সঠিক তথ্য প্রদান
সঠিক ইমেইল বা যোগাযোগ মাধ্যম প্রদান করা গ্রাহকের দায়িত্ব। ভুল তথ্যের কারণে বিলম্ব বা জটিলতা সৃষ্টি হলে দ্রুত আমাদের অবহিত করতে হবে।
অর্ডার বাতিল
শুধুমাত্র আমাদের পক্ষ থেকে ডেলিভারি সম্পূর্ণভাবে ব্যর্থ হলে অর্ডার বাতিলের সুযোগ থাকবে।
রিপ্লেসমেন্ট বা রিফান্ড
ডেলিভারি সম্ভব না হলে গ্রাহক বিকল্প প্রোডাক্ট অথবা সমপরিমাণ অর্থ ফেরত গ্রহণ করতে পারবেন।
বিকল্প প্রোডাক্টের মূল্য পূর্বে ক্রয়কৃত প্রোডাক্টের সমমানের হতে হবে।
সাধারণ শর্ত
Aidelya যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন বা হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করে। নতুন শর্তাবলী প্রকাশের সাথে সাথে তা কার্যকর হবে এবং পূর্বের শর্তাবলী অকার্যকর বলে গণ্য হবে।
ওয়েবসাইট ব্যবহার ও প্রোডাক্ট ক্রয়ের মাধ্যমে আপনি এই শর্তাবলীতে সম্মতি প্রদান করছেন।